আবহাওয়া

বঙ্গে কোন কোন জেলায় ভারি বৃষ্টির সম্ভবনা? কতদিন পর্যন্ত চলবে বৃষ্টি, কি বলছে আবহাওয়া দপ্তর

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ যার জেরে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আবহাওয়া দপ্তর বলছে, আরও বলছে দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ের উপর সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এর প্রভাবে ফের একবার ঝড়-বৃষ্টি শুরু বঙ্গে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে বজ্রপাতের সর্তকতা দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ বৃহস্পতিবার মূলত উপরের দিকের বেশ কয়েকটি জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও একইরকম থাকবে পরিস্থিতি। এরপর শনিবার ও রবিবার ভারী বৃষ্টি হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.