রাজনীতিরাজ্য

বড় স্বস্তি ! বিজেপি কর্মী খুনের মামলায় আগাম জামিন পরেশ পালের

বড় স্বস্তি পরেশ পালের । বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় শর্ত সাপেক্ষে আগাম জামিন পেলেন শাসক দলের বিধায়ক পরেশ পাল। এক লক্ষ টাকার বণ্ডে বিচারপতি তার জামিন মঞ্জুর করেছেন । পাশাপাশি এই মামলায় আদালতের তরফে , স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষেরও জামিন মঞ্জুর করা হয়েছে।

উল্লেখ্য , আদালত সূত্রে খবর চার্জশিট দিতে সিবিআই চারবছর সময় নিলেও পুরোপুরি সহযোগিতা করেছেন অভিযুক্তরা। সেই মর্মেই বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ এদিন বিধায়ক পরেশ পালের জামিন মঞ্জুর করে ।

পরেশ পাল জামিন পেলেও তা শর্তসাপেক্ষ। শর্ত অনুযায়ী , নারকেলডাঙা থানা এলাকার শীতলা তলায় ঢুকতে পারবেন না অভিযুক্তরা। পাশাপাশি কাউকে কোনধরনের হুমকি দেওয়া যাবে না। দেশ ছেড়ে অন্য জায়গাতেও যেতে পারবেন না তারা । প্রসঙ্গত , পরেশ পাল সহ বাকি অভিযুক্তরা যদি সিবিআই এরসমনে গ্রেফতার হন , তখনই এই শর্ত সাপেক্ষে আগাম জামিন প্রযোজ্য হবে ।

বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় দীর্ঘদিন ধরেই বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে অভিযোগ তুলছিল মৃতের পরিবার। পরিবারের দাবি, তৃণমূল বিধায়কেরই মদতেই খুন করা হয়েছিল অভিজিতকে । তবে সেই মামলাতেই মিলল বড়সড় স্বস্তি । বিচারপতির নির্দেশ গ্রেফতার হলেও জামিন পাবেন তৃণমূল বিধায়ক ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.