দেশবিদেশ

৫০% শুল্কের বাজ! কাল থেকে বাজারে চমক, দাম বাড়বে যেসব জিনিসের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। আগামীকাল, ২৭ আগস্ট বুধবার থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। সিদ্ধান্ত ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন, “ভারত পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।” তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে—কোন কোন পণ্য এবার শুল্কের জাঁতাকলে পড়তে চলেছে? আর এর প্রভাবই বা কতটা হতে পারে?

কেন এই শুল্ক আরোপ?

ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে নতুন ট্যারিফ চালু করেন। তাঁর বক্তব্য, রাশিয়া থেকে তেল আমদানি করার কারণে ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেই এই শুল্ক বাড়ানো হয়েছে। এর ফলে আমেরিকায় ভারতীয় রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানো হচ্ছে, যা আগের ২৫ শতাংশের সঙ্গে মিশে মোট ৫০ শতাংশে দাঁড়াচ্ছে।

যেসব পণ্যে বেশি ধাক্কা লাগবে

এই সিদ্ধান্তের প্রভাব পড়বে মূলত রপ্তানিনির্ভর খাতে—

পোশাক ও টেক্সটাইল: শুল্ক ২৫% থেকে বেড়ে ৫০%

গয়না, চামড়া, জুতো: ২৫% থেকে বেড়ে ৫০% (জুতোর ক্ষেত্রে ২০-২৯% থেকে ৪৬-৫৫%)

সামুদ্রিক খাবার: ৩৩.২৬% থেকে বেড়ে ৫৮.২৬%

অটোমোবাইল ও যন্ত্রাংশ: ২৫% থেকে বেড়ে ৫০%

কৃষি ও দুগ্ধজাত পণ্য: ২৫% থেকে বেড়ে ৫০%

তবে কিছু গুরুত্বপূর্ণ খাত, যেমন ফার্মাসিউটিক্যালস, সেমিকন্ডাক্টর, জ্বালানি ও খনিজ দ্রব্য এই বাড়তি শুল্কের আওতার বাইরে থাকছে।

মোদীর আশ্বাস ও রফতানিকারকদের পদক্ষেপ

গুজরাটে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন,
“চাপ যতই আসুক আমরা সামলাব। কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও পশুপালকদের স্বার্থ কোনোভাবেই ক্ষুণ্ণ হতে দেব না।”

অন্যদিকে, রফতানিকারকরা ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছেন। খবর অনুযায়ী, অনেকেই ২৭ আগস্টের আগে বিপুল পরিমাণে টেক্সটাইল, গয়না ও সামুদ্রিক খাদ্য দ্রুত রপ্তানি করে ফেলেছেন। এমনকি আগামী কয়েক মাসের অর্ডারও আগেভাগে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে শেষ পর্যন্ত নতুন শুল্ক কার্যকর হলে তাদের রপ্তানি খরচ বাড়বেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.