রাজনীতিরাজ্য

র‍্যাগিং নিয়ে কমিটি গঠনে রাজ্যের কিছু করার নেই ! কি বললেন কল্যাণ ?

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে, রাজ্য এখনও স্পষ্ট কোনো উত্তর দেয়নি । তার মধ্যেই এবার বিশ্ববিদ্যালয়গুলিকে নির্বাচন সংক্রান্ত মামলায় যুক্ত করার নির্দেশ । কলকাতা হাইকোর্টে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি কলেজে নির্বাচনে কোনও বাধাই দেওয়া হয়নি , এমনটাই জানিয়েছে রাজ্য। সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন , রাজ্যের তরফে বিশ্ববিদ্যালয়গুলিকে ২০১৩ সালে সার্কুলার প্রকাশ করে নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছিল ।

সম্প্রতি , উচ্চ আদালতের তরফেও নির্দেশ দেওয়া হয়, রাজ্যকে বিজ্ঞপ্তি প্রকাশ করে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে । এছাড়াও র‌্যাগিং নিয়ে কমিটি গঠন করার নির্দেশও দেওয়া হয় । মঙ্গলবারের শুনানিতে ফের সেই প্রসঙ্গ উঠে আসে ।

পাল্টা , মামলাকারীর আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আদালত নির্দেশের পরেও এখনও গঠন করা হয়নি র‍্যাগিংয়ের জন্য কোনও কমিটি। সায়নের এই সওয়াল এর পরেই র‍্যাগিং নিয়ে কেন কমিটি গঠন করা হয়নি ? সেই প্রশ্ন তোলেন বিচারপতি সুজয় পাল। উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর দাবী, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব এই কমিটি গঠন করা । বিশ্ববিদ্যালয় ছাড়া কমিটি গঠন সম্ভব নয়। তিনি বলেন এর জন্য দায়বদ্ধ কলেজগুলো । এক্ষেত্রে রাজ্যের করার মতো কিছুই নেই বলে দাবী সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। উল্লেখ্য , এই বিষয়ে , আইনজীবী , বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবী , এই নিয়ে এখনো কোনো সার্কুলারই জারি করেনি রাজ্য ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.