কলকাতাশিক্ষা

শিক্ষাকর্মী নিয়োগে বড় ঘোষণা SSC-র, গ্রুপ সি-ডি পদে শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

কলকাতা: শিক্ষকের পর এবার শিক্ষাকর্মী নিয়োগে তোড়জোড় শুরু করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শুক্রবার কমিশনের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে—স্কুলে গ্রুপ সি পদের জন্য শূন্যপদ ২,৯৮৯ এবং গ্রুপ ডি পদের জন্য শূন্যপদ ৫,৪৮৮।

SSC জানিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন করার শেষ দিন ৩১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আবেদনপত্র নেওয়া হবে শুধুমাত্র SSC-র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।

এর আগে কমিশন ঘোষণা করেছে, ৭ সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখযোগ্যভাবে, যে ২৬ হাজার চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করেছিল, সেখানে শুধু শিক্ষক নয়, শিক্ষাকর্মীরাও ছিলেন। সেই শূন্য পদেই এবার নিয়োগের প্রক্রিয়া শুরু করল SSC।

এদিনের সুপ্রিম কোর্টের শুনানিতে কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, আগামীকালই প্রকাশ করা হবে ‘দাগি প্রার্থীদের তালিকা’। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে—কোনওভাবেই ‘দাগি’ প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবে না। এমনকি বিচারপতিদের সরাসরি প্রশ্ন—SSC কি ‘দাগি’দের অংশগ্রহণে অনুমতি দিচ্ছে? উত্তরে কমিশনের আইনজীবী “না” বললেও, আদালত আবারও সতর্ক করে দেয়—“কোনও দাগি যেন ফাঁক গলে ঢুকতে না পারে, পরীক্ষার আগেই বাদ দিতে হবে।”

এই প্রসঙ্গে প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করেন, “এখানে শুধু একজন মন্ত্রী নয়, বহু মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীও জড়িত।” অন্যদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পাল্টা বলেন, “সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে, SSC সেই মতোই কাজ করবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.