৩৪ টি মানব বোমা , ৪০০ কেজির আরডিএক্স, হুমকি ছিল মুম্বাই উড়িয়ে দেওয়ার । শুক্রবার মুম্বাই পুলিশের কাছে আসা একটি বার্তায় , রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল বাণিজ্যনগরীতে । কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই নিজেদের ক্ষমতা দেখালো মুম্বাই পুলিশ । গ্রেফতার অভিযুক্ত । নয়ডা থেকে অশ্বিনীকুমার সুপ্রা নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তরফে। সিম কার্ড জোগাড় করে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরেকজনকে ।
শনিবার মুম্বাইয়ে অনন্ত চতুর্দশী। তার আগের দিনের এমন হুমকিতে , রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল । গুরুত্বের সাথেই বিষয়টি দেখেছিল পুলিশও। খবর ছিল লস্কর ই জিহাদি নামক একটি সংগঠনের তরফে এই হুমকির খবর আসে ।
হুমকি আসার ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত করে গ্রেফতার করে পুলিশ । ধৃতের নাম অশ্বিনীকুমার সুপ্রা , বয়স ৫০ বছর । বিহারের পাটনা এলাকার বাসিন্দা তিনি । উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় অশ্বিনীকুমারকে । হুমকি দেওয়ার জন্য , যে মোবাইল ফোনটি ব্যবহৃত হয়েছিল , তাও বাজেয়াপ্ত করা হয়েছে , তার কাছ থেকে । তাকে জিজ্ঞাসাবাদ চলছে । তবে পুলিশের প্রাথমিক অনুমান ৩৪ টি মানব বোমা – ৪০০ কেজি আরডিএক্স এর পুরো বিষয়টিই ভুয়ো ছিল । এটি উড়ো হুমকি বলেই অনুমান পুলিশের ।







