বিদেশ

ঘরে নগ্ন হয়ে ঘুম বধূর! কাচের জানালা দিয়ে দেখে ফেললেন একজন, এর পরেই স্বামী যা করলেন

চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে চিনের সিচুয়ান প্রদেশের চেংডুতে। বিলাসবহুল এক আবাসনে নগ্ন হয়ে ঘুমিয়ে থাকা এক তরুণীকে আচমকা দেখে ফেলেন কাচ পরিষ্কার করার দায়িত্বে থাকা দুই কর্মী। সেই দৃশ্য দেখেই হতাশায় ভেঙে পড়েন তরুণী। আর এরপরই আবাসনের কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বাড়িভাড়া কমানোর দাবি তুলেছেন তাঁর স্বামী।

‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, দম্পতি মাসে প্রায় ১০,০০০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ১.২৪ লক্ষ টাকা) ভাড়া দিয়ে ওই আবাসনে থাকেন। গত ২৫ এপ্রিল সকালে কাজ করছিলেন তরুণীর স্বামী চেং। হঠাৎ স্ত্রীর চিৎকার শুনে শোয়ার ঘরে ছুটে যান তিনি। দেখেন, স্ত্রী নগ্ন অবস্থায় বসে আছেন আর জানালার বাইরে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছেন দুই সাফাইকর্মী। সঙ্গে সঙ্গে তিনি পর্দা টেনে দেন।

চেংয়ের অভিযোগ, কবে জানালার কাচ পরিষ্কার হবে, তা আগে থেকে জানানো হয়নি। কেবল জানানো হয়েছিল ২১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দিনের বেলায় কাজ চলবে। তাঁর দাবি, “পুরো ১০ দিন ধরে পর্দা নামিয়ে রাখা সম্ভব ছিল না। নির্দিষ্ট সময় জানানো উচিত ছিল।”

ঘটনার পর থেকে স্ত্রী মারাত্মক হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি চেংয়ের। এমনকি চিকিৎসকের পরামর্শও নিতে হচ্ছে তাঁদের। তাই ওই সংস্থা ও আবাসন কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। এছাড়া মাসিক ভাড়াও কমানোর দাবি তোলেন। খবর অনুযায়ী, সংস্থা ভাড়া প্রায় ৭,৫০০ টাকা কমাতে রাজি হলেও চেং জানিয়েছেন, তাতে তিনি মোটেই সন্তুষ্ট নন।

ঘটনাটি ইতিমধ্যেই আলোড়ন তুলেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ব্যবস্থাপনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে নেটিজেনদের একাংশ মনে করছেন, স্বামীর “ভাড়া কমানোর দাবি” বিষয়টিকে অদ্ভুতভাবে উপস্থাপন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.