সিনেমা পরিচালনার দুনিয়ায় বড় নাম বলতে উঠে আসে কৌশিক গঙ্গোপাধ্যায়ের নাম। মনোহর পান্ডে সিনেমার পরিচালনার মাধ্যমে বলিউডে পরিচালক হিসেবে ডেবিউ করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে একের পর এক হিট সিনেমা বাংলার দর্শককে এখনো পর্যন্ত দিয়ে চলেছেন। এবার সেই পরিচালনার দুনিয়ায় পা রাখতে চলেছেন তার পুত্র উজান। কোন কাজের মাধ্যমে হাতে করে হতে চলেছে কৌশিক পুত্রের?
বিদেশ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে এক্কেবারে বলিউডে পরিচালক হিসেবে হাতে খড়ি হতে চলেছে জনপ্রিয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের পুত্র উজান গঙ্গোপাধ্যায়ের। তবে এখানেই যে বিনোদন দুনিয়ায় তার কাজ শুরু এমনটা বললে ভুল বলা হবে। এর আগে ‘রসগোল্লা’ বা ‘লক্ষ্মীছেলে’ মতো সিনেমায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মহলের মন জয় করেছেন উজান। তবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো একজন জনপ্রিয় দক্ষ পরিচালকের ছেলের পরিচালনার দিকে ঝোঁক থাকবেনা সেটা হতেই পারে না। এবার বাবার পথেই হাঁটলেন তাঁর ছেলে।
নেটফ্লিক্সে আগামী ১০ই অক্টোবর আসতে চলেছে ‘কুরুক্ষেত্র’ ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজের মাধ্যমেই পরিচালক হিসেবে পথ চলা শুরু করতে চলেছেন উজান গঙ্গোপাধ্যায়। এই সিরিজের পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য তৈরির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন কৌশিক পুত্র। মহাভারতের মতো মহাকাব্য অ্যানিমেশনের মধ্যে দিয়ে এই সিরিজে তুলে ধরা হবে। দক্ষ পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের পুত্র বলে কথা, তার ভাবনা চিন্তা একটু ভিন্ন ধরনের হবে এটাই আশা করা যায়।
এক্কেবারে নতুন চিন্তাভাবনার একটি ওয়েব সিরিজ নিয়ে পরিচালক হিসেবে বলিউডে পদার্পণ করলেন উজান। আগামী দিনে এই ওয়েব সিরিজ নিয়ে মানুষের মধ্যে প্রত্যাশা যে তৈরি হয়েছে তার বলার অপেক্ষায় রাখেনা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ওয়েব সিরিজের পোস্টার। সেই পোস্টটা শেয়ার করে আবেগে ভাসলেন পরিচালক তথা উজানের বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়।







