ভেঙে ফেলা হচ্ছে সপ্তম আশ্চর্য তাজমহল! সরকারের কাছে বিপুল রেভিনিউ আসে সম্রাট শাহজাহানের তৈরি ওই স্মৃতিসৌধ থেকে। কিন্তু কেনো ভেঙে ফেলা হচ্ছে তাজমহল? উত্তর আছে রাজস্থানের আজমেরে। এখানে সেভেন ওয়ান্ডার পার্কে রয়েছে একটি রেপ্লিকা তাজমহল। এবার ভেঙে ফেলা হচ্ছে সেই তাজমহলই। অভিযোগ উঠেছিল, সুপ্রিম কোর্টে পার্কের মধ্যে বহু এমন কাঠামো রয়েছে যা বেআইনি এই মর্মে একটি মামলা করা হয়েছিল। মামলার রায়ে বলা হয়েছে,১৭ সেপ্টেম্বরের মধ্যে ওই পার্কে গড়ে ওঠা সব কাঠামো ভেঙে ফেলতে হবে। ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে স্ট্যাচু অফ লিবার্টি। এইবার নির্দেশ অনুযায়ীই ছেনি-হাতুড়ি নিয়ে তাজমহল ভাঙছেন শ্রমিকরা।
অজমেরকে স্মার্ট সিটি গড়ে তোলার উদ্দ্যেশে ১১.৬৪ কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয়েছিল সেভেন ওয়ান্ডার পার্ক। উদ্বোধন করেছিলেন, মুখ্যমন্ত্রী অশোক গেললট। সাধারণ জনতার কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল এই পার্ক।







