ক্রাইমজেলা

নারায়ণপুরে উদ্ধার একের পর এক জাল নোট ! গ্রেফতার ২

নারায়ণপুরে উদ্ধার জাল নোট ! পাশাপাশি গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। ধৃতদের বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতেও পেশ করা হয় বলে খবর। পুলিশ সূত্রে খবর নারায়ণপুর থানা এলাকায় একটি ক্লাবের মাঠে অভিযান চালানোর সময়ই গ্রেফতার করা হয় দু’জনকে ।

অভিযুক্ত দুই ব্যক্তি ভোলা আলি ও রিজভি আহমেদ। ভোলা থাকে উল্টোডাঙ্গা থানা এলাকায় এবং রিজভি দক্ষিণ নারায়ণপুরের বাসিন্দা। তাদের তল্লাশি করতেই, তাদের কাছ থেকে বেরিয়ে আসে একের পর এক জল নোট। পুলিশ সূত্রে খবর , প্রথমে ভোলা আলির কাছ থেকে উদ্ধার হয় ৫০০ টাকার ছয়টি জাল নোট । তারপর তাকে আটক করে , জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে রিজভি আহমেদের নাম। তারপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে , আরো পাঁচটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়। অভিযুক্তদের কাছে এত জালনোট কি করে এলো। তা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ ।

প্রসঙ্গত , পূর্বেও, সন্দেশখালি থেকে ৯ কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়েছিল। এইভাবে একের পর এক জাল নোট উদ্ধারে কার্যত হতচকিত পুলিশ। পাশাপাশি পুজোর আগেই এই জাল নোট উদ্ধার হওয়ায় তৈরি হয়েছে চঞ্চল্যও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.