মাতৃত্বের স্বাদ অনুভব করা যেকোনো মহিলার কাছে এক অপরূপ সুন্দর উপহার। প্রায় মাস খানেক আগে মাতৃত্বের স্বাদ খুব শীঘ্রই অনুভব করতে চলেছেন এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী। এখন সেই খবরে খোদ সীলমোহর দিলেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে সেই খুশীর খবর ভক্তদের জানালেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী তথা হবু মা পরিণীতি চোপড়া।
ভিডিওতে ভক্তরা অভিনেত্রীর বেবিবাম্প স্পষ্ট দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে পরিণিতী বলেন,“আট মাস আগে আমি এই চ্যানেলটি শুরু করেছিলাম। তখন আমি নিজে সত্যিই জানতাম না যে আমি এই চ্যানেলে কী কি করব। ঠিক কোন ধরনের ভিডিও দর্শককে দেব। সেই চ্যানেলের আটমাস হয়ে গেল। আমি আমার ব্যক্তিগত জীবনের সব কিছু এইরকম প্ল্যাটফর্মে শেয়ার করতে পারব না। রান্নার ভিডিও করতেও পারব না। তবে আমি যে ভিডিও পোস্ট করব তা সকলের মনে ধরবে, ভালো লাগবে।”
এর আগে আগস্ট মাসে নিজের ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের উপর একটি মিষ্টি পোস্ট করেছিলেন তিনি। তাতে লেখা ছিল ১+১=৩। সঙ্গে ক্যাপশনে লেখেন,“আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না।” এর সাথেই নিজের সোশ্যাল মিডিয়াটে স্বামী ও স্ত্রী দু’জনের একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। পরিণীতির মা হওয়ায় বেজায় খুশি হন অনুরাগীরা।







