বিনোদন

নতুন ছন্দে কোয়েল, অ্যাকশন ছেড়ে এবার পরিবারকেন্দ্রিক ছবিতে টলি কুইন

এক সময়কার বাংলা ইন্ডাস্ট্রির রোমান্টিক নায়িকাদের মধ্যে অন্যতম ছিল কোয়েল মল্লিক। পরবর্তীতে তিনি স্বাদ বদল করে দর্শকের সামনে ধরা দিয়েছিলেন একেবারে অ্যাকশনরূপে। এবার ফের তিনি স্বাদ বদল করে সামনে আসতে চলেছেন এক্কেবারেই পরিবারের ঘরোয়া মেয়ে হিসেবে। যেখানে ফের নায়িকার সঙ্গেএক ফ্রেমে যুগলবন্দী হবেন তাঁর বাবা রঞ্জিত মল্লিকো। এবার প্রকাশিত হলো কোয়েলের নতুন সিনেমার মোশন পোস্টার।

এক সময় দেব-জিৎ থেকে শুরু করে একাধিক তারকার সঙ্গে পর্দায় চুটিয়ে প্রেমের সিনেমা করতে দেখা গিয়েছে টলিউড কুইন কোয়েল মল্লিককে। সময়ের সঙ্গেই এক ধাঁচের চরিত্র থেকে বেরিয়ে এসে কখনো রানীমার চরিত্রে অভিনয় করেছে। আবার কখনো অভিনেত্রীকে দেখা গিয়েছে দুদে গোয়েন্দা চরিত্রে। যেখানে চুটিয়ে অ্যাকশন করতে দেখা গিয়েছে তাকে। এবার ফের তিনি বড় পর্দায় এক ভিন্ন চরিত্রে ধরা দিতে চলেছেন।

এবার ‘স্বার্থপর’ নামের এক সিনেমায় প্রধান চরিত্রে ধরা দিতে চলেছেন। তবে এবার কারোর প্রেমিকা হিসেবে পর্দায় আসছেন না। অভিনেত্রী পর্দায় আসছেন একজন বোন হিসেবে। যার দাদার ভূমিকায় দেখা যাবে অভিনেতা কৌশিক সেনকে। যেই সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে কাঁধে তুলে নিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। যাকে একসময় দেখা গিয়েছে কোয়েল মল্লিকের একাধিক ব্লকবাস্টার সিনেমায় সঙ্গীত পরিচালনা করতে। এমনকি ‘নাটের গুরু’, ‘প্রেমের কাহিনী’র মতো সিনেমার পর ফের ‘স্বার্থপর’ সিনেমায় যুগলবন্দী হতে চলেছে কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিকের বাবা-মেয়ের জুটি।

এই সিনেমার প্রযোজনার দায়িত্ব সামলাবে ‘সুরিন্দর ফিল্মস’। পাশাপাশি এই সিনেমার পরিচালনা করবেন অন্নপূর্ণা বসু। এছাড়াও এই সিনেমার গল্পের চিত্রনাট্য তৈরি করেছেন সন্দীপ ভট্টাচার্য। যখন দুর্গোৎসবে মুক্তি পাচ্ছে এক বাংলার একের পর এক বিগ বাজেটের সিনেমা। ঠিক তখনই দুর্গাপুজোর তৃতীয়তে মুক্তি পেল কোয়েলের নতুন সিনেমার মোশন পোস্টার। যেখানে নায়িকাকে দেখা গিয়েছে লাল পাড় ঘি রঙের শাড়িতে। একইসঙ্গে সেই পোস্টারে দেখা গিয়েছে অভিনেত্রী তার দাদাকে ভাইফোঁটা দিচ্ছেন আর আবহে নায়িকার কণ্ঠস্বরে ভেসে আসছে ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা’ কথাগুলি। বহুদিন পর বাংলার জনপ্রিয় তারকা কোয়েল মল্লিককে ঘরোয়াড় চরিত্রে দেখতে উৎসুক দর্শক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.