বিনোদন

বড় পর্দার পর ওটিটিতে ফ্রেমবন্দি হতে চলেছেন সত্যম-সুরঙ্গনা

বড় পর্দার আকর্ষণতো সবসময়ই ছিল দর্শকমহলে। তবে বর্তমান সময় একঘেয়ে গল্পের বাইরে এসেছে টেলিভিশনের পর্দায় ধারাবাহিকগুলি। তবে বর্তমানে বিনোদন শুধু বোকা বাক্স কিংবা সিনেমা হলেই থেমে নেই। বিনোদন এখন সকলের মুঠোফোনেই আছে। বর্তমানে নতুন প্রজন্ম থেকে শুরু করে পুরনো দিনের মানুষ সকলের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ওটিটি প্লাটফরমের ওয়েব সিরিজ। সেরকমই এক ভৌতিক ওয়েব সিরিজ ‘নিশির ডাক’ হইচই প্লাটফর্মে আসতে চলেছে।

এই ওয়েব সিরিজের প্রেক্ষাপট গড়ে উঠেছে ভৌতিক গল্পের সাহায্যে। যেই গল্পে উঠে আসবে ৫ বন্ধুর ঘুরতে গিয়ে ভৌতিক অভিজ্ঞতার কথা। সেখানে প্রথমেই খল চরিত্র নজর কেড়েছেন মৈনক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও সৃজা দত্তকে। তবে বর্তমান সময়ে একের পর এক সিনেমায় অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল সত্যম ভট্টাচার্জীর সঙ্গে জুটি বাঁধতে। এমনকি এই জুটি বড়পর্দায় বেশ সফল হয়েছে তা আর বলার অপেক্ষায় রাখেনা। তবে কি নিশির ডাক ওয়েব সিরিজেও ফ্রেমবন্দি হতে দেখা যাবে এই দুই তারকাকে?

এরই মধ্যে পোস্টারের মাধ্যমে সামনে এসেছে দিয়ে অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও সৃজা দত্তের প্রথম ঝলক। তবে অন্যান্য চরিত্রদের এখনো সামনে আনেনি পরিচালক। তবে এরই মধ্যে মৈনক বন্দ্যোপাধ্যায়কে খল চরিত্রে অভিনয় করার বিষয়টা সামনে এনেছেন তারা। তারপর থেকে মানুষের মনে এই সিরিজ নিয়ে আলাদাই এক কৌতূহল তৈরি হয়েছে। এরই মধ্যে জানা গেল এই সিরিজে শুধুমাত্র মৈনাক বন্দ্যোপাধ্যায় থাকছে এমনটাই নয়। একইসঙ্গে এই সিরিজে অন্যতম আকর্ষণ হতে চলেছেন সত্যম ভট্টাচার্জী। এই সিরিজ নিয়ে এত চমক সামনে আসার পর ১৭ই অক্টোবর এই সিরিজ হইচইয়ের পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় বসে রয়েছে দর্শকের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.