বিনোদন

বাগদানের সুখবরের মধ্যেই বিষাদের সুর! দুর্ঘটনার কবলে পরলেন বিজয় দেবেরাকোন্ডা

সম্প্রতি বিজয় দেবেরাকোন্ডা আর রশ্মিকা মান্দানার বাগদানের খবর নিয়ে চারিদিকে বেশ চর্চা চলছিল। এই আনন্দের মধ্যে বেজে উঠল বিষাদের সুর। এবার গাড়ি নিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পরেছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। কপাল জোরে প্রাণে বেচেঁ গেছেন তেলেগুর জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা।

বর্তমানে বিনোদন জগতে কান পাতলেই শোনা যাচ্ছে বিজয় দেবেরাকোন্ডা আর রশ্মিকা মান্দানার প্রেমের গুঞ্জন। বর্তমানে তাদের বাগদান নিয়ে তুমুল জল্পনা উঠেছিল। যদিও সম্প্রতি সেই জল্পনায় সীলমোহর দিয়েছে তারকাদের ঘনিষ্ট মহল। আগামী বছর অর্থাৎ ২০২৬-এর ফেব্রুয়ারিতে এই দুই তারকা গাঁটছড়া বাঁধতে চলেছে। তবে এই আনন্দের মধ্যেই যেন তাদের জীবনে নেমে এলো বিপত্তি। বাগদানের পর কয়েকটা দিন কাটতে না কাটতেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পরলেন তেলেগুরু জনপ্রিয় নায়ক বিজয় দেবরাকোন্ডা।

অন্ধ্র প্রদেশের পুট্টাপার্থি থেকে ফেরার পথে তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলায় একটি গাড়ি দেশের সজরে ধাক্কা মারে নায়কের গাড়িতে। যার ফলে এই ভয়াবহ দুর্ঘটনার কবলে পরেন দক্ষিণী সিনেমার তারকা বিজয় দেবেরাকোন্ডা। একটুর জন্য প্রাণে বেঁচে যান নায়ক। তবে অক্ষত অবস্থায় রয়েছে তার বাগদত্তা তথা নায়িকা রশ্মিকা মান্দানা। যার ফলে তার বিলাসবহুল গাড়িটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। তড়িঘড়ি বন্ধুর গাড়ি করে ঘটনাস্থল থেকে রওনা দেন এই দক্ষিণী তারকা ও তার পরিবার। এরই মধ্যে এই ঘটনা নিয়ে পুলিশের দরস্ত হয়েছেন তারকা। পাশাপাশি পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। তবে এই খবর সামনে আসছে উদ্বেগ দেখা গিয়েছে অনুরাগীদের মধ্যে। তবে তিনি বর্তমানে সুস্থ আছেন বলে সোশ্যাল মিডিয়া পোস্ট এর মাধ্যমে জানিয়েছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.