দীপাবলি আর কালীপুজোর আগে মাত্র কয়েকটা দিন বাকি। আলোর উৎসবে মেতে উঠতে প্রস্তুতি নিচ্ছি গোটা দেশ। এবার সেই উৎসবের মরশুমেই দেশের কৃষকদের জন্য কেন্দ্রের তরফে আসতে চলেছে এক বিশেষ উপহার। দীপাবলীর আনন্দে কৃষকদের ঘর আলো করতে 21 তম কিস্তি পেতে চলেছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে।
চলতি মাস অর্থাৎ অক্টোবরের শেষ দিকেই অথবা নভেম্বরের শুরুতেই ২ হাজার টাকা করে জমা পরতে পারে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি কেন্দ্র। গত অগস্ট মাসে প্রকল্পের ২০তম কিস্তি দেওয়া হয়েছিল। এবার মাত্র কয়েক মাসের ব্যবধানে ফের তারা পেতে চলেছে কেন্দ্রের এই আর্থিক সহায়তা।
তবে যে সমস্ত কৃষক এখনও তাঁদের ব্যাঙ্ক KYC বা পরিচয় যাচাইয়ের কাজ সম্পূর্ণ করেননি, তাঁদের ক্ষেত্রে এই কিস্তির টাকা আপাতত আটকে থাকবে। তাই দ্রুত নিজের অ্যাকাউন্ট যাচাই করানোর পরামর্শ দিয়েছে কেন্দ্র সরকার।
কৃষকরা চাইলে পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Farmer Corner’ বিভাগে লগ ইন করে নিজের নাম, ঠিকানা ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে জানতে পারবেন তাঁদের পেমেন্ট স্ট্যাটাস। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সঠিক তথ্য যাচাই সম্পন্ন হলেই টাকা তাঁদের অ্যাকাউন্টে জমা হবে। সব মিলিয়ে বলাই যায় এই দীপাবলীর উৎসবে কেন্দ্রের এই উপহারে হাসি এনে দেবে ভারতীয় কৃষকদের মুখে।







