বিনোদন

করবা চৌথ পালনের মাধ্যমে বিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিলেন গোবিন্দা ও সুনিতা

গত কয়েক মাস ধরেই বলিপাড়ায় ঘুরপাক খাচ্ছে তারকা দম্পতি গোবিন্দ ও সুনিতার বিবাহ বিচ্ছেদের খবর। বারংবার তাদের বিবাহিত জীবন নিয়ে বিভিন্ন খবর ছড়িয়েছে। তবে এবার ঘনেশ চতুর্থী ও করবা চৌথের অনুষ্ঠানে সেই জল্পনা উড়িয়ে দিলেন এই তারকা দম্পতি। বরং তাদের সম্পর্কের দৃঢ়তায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরলেন।

গত কয়েক মাসে বলিউডে অন্যতম চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে গবিন্দার বিবাহিত জীবন। কখনো শোনা গেছে অভিনেতা স্ত্রী সুনিতা বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। আবার অন্য সময় বিতর্ক উঠেছে অভিনেতার বিরুদ্ধে নাকি প্রতারণা ও গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন তার স্ত্রী। তবে সেই সমস্ত জল্পনায় জল ঢেলেছে নেই তারকা দম্পতি। গণেশ চতুর্থীতেও তারা জুটি বেঁধে ক্যামেরার সামনে এসেছিলেন। সেখানেই তারা স্পষ্ট করেছিলেন তাদের সম্পর্কে দৃঢ়তা। এবার ফের করবা চৌথেও সোশ্যাল মিডিয়ায় উঠে এলো তাদের ভালোবাসার মুহূর্ত।

করবা চৌথের এই বিশেষ তিথিতে গোবিন্দ তার স্ত্রীকে শোনার একটি ভারী হাড় উপহার দিয়েছেন। সেই ছবি সুনিতা নিজেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। এই করবা চৌথ উপলক্ষে সবুজ পোশাকে নিজেকে সাজিয়ে তুলে আর গোবিন্দার দেওয়া হার গলায় পরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেখানেই সুনিতা ক্যাপশনে লিখেছেন, “আমার করবা চৌথের উপহার এসে গিয়েছে।” পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে চলছে গবিন্দার প্রিয় গান “সোনা কিতনা সোনা হ্যায়”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.