রাজ্য

‘পিতৃপক্ষে পুজো উদ্বোধন হয় কীরূপে?’, মুখ্যমন্ত্রীর ভার্চ্যুয়াল উদ্বোধন প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

‘পিতৃপক্ষে পুজো উদ্বোধনের কথা আমি জীবনে শুনিনি। অনেক জায়গায় প্যান্ডেলের কাজ শেষ হয়নি। জোর করে পুজো উদ্বোধন করানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই ভার্চুয়াল উদ্বোধন বয়কট করা উচিত। নন্দীগ্রামে মোট ৪৮টি পুজো হয়, তার মধ্যে ৪৭টি পুজোই এই ভার্চুয়াল উদ্বোধনে না বলে দিয়েছে।’, উবাচ বিরোধী দলনেতার।

শুভেন্দুর সংযোজন, ‘আমি সংবাদমাধ্যমের মাধ্যমে অনুরোধ করছি, যাঁরা পুষ্পাঞ্জলি দেন, সংকল্প রাখেন, তাঁরা বয়কট করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভার্চুয়াল পুজো উদ্বোধনকে। গ্রামীণ পুজোগুলো এতদিন আগে থেকে হয় না।’ তাঁর এহেন মন্তব্যের জেরে তরজা অব্যাহত।

প্রসঙ্গত, প্রত্যেক বছর মহালয়ার আগে থেকেই শহরে দলীয় নেতা-মন্ত্রীদের বৃহৎ পুজোগুলোর উদ্বোধন করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারে স্পেন এবং দুবাই থেকে ফেরার পরে পায়ের চোটের দরুন এখন গৃহবন্দি অবস্থায় বিশ্রামে রয়েছেন মুখ্যমন্ত্রী। তাই এবার ভার্চ্যুয়ালিই পুজোগুলোর উদ্বোধন করাতে সামিল মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.