অফবিট

মশার উপদ্রব থেকে বাঁচতে বাড়িতে লাগান এই গাছগুলি

প্রথমত মেঘলা আকাশ, তার উপর মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতে কার্যত নাকাল বঙ্গবাসী।গ্রাম থেকে শহর সর্বত্র জমছে জল। আর এই জমা জলই মশার আঁতুরঘর। মশার কামড়ে ম্যালেরিয়া, ডেঙ্গির মতো অসুখও বাংলায় প্রভাব ফেলে।কিন্তু সারাক্ষণ মশার কয়েল বা ধূপ জ্বালিয়ে রাখাও উচিত নয়। এতে শরীরের ক্ষতি হয়। যতক্ষণ কয়েল জ্বলে ততক্ষণ মশা না থাকলেও , কয়েল শেষ হলেই চলে আসে মশা।সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয় রাত ও ভোরের দিকে। তাই বিশেষজ্ঞরা মশারি টাঙিয়ে শুতে বলেন।এবার এই মশার উপদ্রব থেকে মুক্তি পেতে বাড়িতে লাগান এই গাছগুলো।এই গাছগুলো যেমন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে তেমনি মশা ধারেকাছেও ঘেঁষবে না আপনার।
পুদিনা- এই পুদিনার গন্ধ কিন্তু আদৌও সহ্য করতে পারে না মশা। যে কারণেই এই গাছ প্রাকৃতিক কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়। পুদিনা গাছের পাতা কেটে ছোট ছোট টুকরো করে ঘরে ছিটিয়ে রাখলে মশা পালিয়ে যায়। এছাড়া বাড়ির চারপাশে পুদিনা গাছ লাগালে মশা চারপাশে আসে না।
ল্যাভেন্ডার- অনেক মানুষ ল্যাভেন্ডারের গন্ধ পছন্দ করলেও মশাদের কাছে এটা মোটেও সুগন্ধী নয়।তাই মশা তাড়াতে ঘরে রাখুন ল্যাভেন্ডার।  
তুলসী- প্রতিটি হিন্দু বাড়িতেই তুলসী গাছকে পুজো করা হয়। একদিকে যেমন তুলসী গাছের আয়ুর্বেদিক গুরুত্বও রয়েছে, তেমনি মশা তাড়াতেও কার্যকরী। তাই বাড়িতে যত বেশি সম্ভব তুলসী গাছ রাখুন।  
গাঁদা- গাঁদা ফুলের গাছ শুধুমাত্র ঘরের সৌন্দর্য বাড়ায় না গাঁদা ফুল কিন্তু মশা তাড়াতেও ওস্তাদ। এই গাছে থাকে পাইরেথ্রাম নামক একটি যৌগ, যা পোকামাকড় তাড়ানোর কাজেও ব্যবহৃত হয়। সেই জন্য বাড়ির দরজা-জানালা বা বারান্দাতেও গাঁদা গাছ লাগান যাতে মশা ঘরে ঢুকতে না পারে।
রোজমেরি- ঘরের সৌন্দর্য বাড়াতে জুরি মেলা ভার রোজমেরির। মশা তাড়াতে এই গাছটি ঘরে লাগাতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.