বিনোদন

এখন বিতর্কের অবসান ঘটল, অবশেষে মালাইকার সত্যি সামনে আনলেন অমৃতা আরোরা

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো বিতর্ক। চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। এমনই একজন হলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মলাইকা অরোরা। তিনি আর বিতর্ক যেন এক অপরের চীরসঙ্গী। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিতর্কের শেষ নেই। তিনি যা-ই করেন, তাতেই নতুন সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই তাঁর পোশাকে বারংবার কুমন্তব্য করেছেন। এ বার মলাইকার জন্মদিনে, তাঁকে নিয়ে যাবতীয় বিতর্কের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন বোন অভিনেত্রী অমৃতা অরোরা।

বিগত কয়েক বছর ধরেই মলাইকার বয়স চর্চায় আছে। অনেকেই মনে করেন মলাইকার বয়স পঞ্চাশ ঊর্ধ্বে। তবু তিনি নাকি তাঁর আসল বয়স লুকিয়ে যান। অভিনেত্রী নিজেও তাঁদের উদ্দেশে প্রশ্ন করেছেন,“আসলে মানুষের আপত্তি কি আমার বয়সের সঙ্গে ঔজ্জ্বল্য বাড়ছে কী ভাবে সেই নিয়ে?” এখানেই শেষ নয়, এমনকি বয়সে ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে থাকার জন্যও তাঁকে নানা কটূক্তির শিকার হতে হয়। মলাইকা চলতি বছর ৫০ বছরে পা দিলেন। অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়াতে নিজের জন্মদিনের কিছু মুহূর্ত শেয়ার করেন। সেই পোস্টে একটি কেকের ছবি দেখা যায়, যেখানে লেখা ছিল তাঁর বয়স। অভিনেত্রীর বোন অমৃতা আরোরা লেখেন,“গত কয়েক বছর ধরে শুনছি, তোমার বয়স ৫০ বছর হয়ে গিয়েছে। যাক অবশেষে ৫০ পূর্ণ করল আমার সুন্দরী বোন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.