‘ডিভিসি জল ছাড়বে জেনে দক্ষিণবঙ্গের আটটি জেলাকে সতর্ক করে গত ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ তারিখে পশ্চিমবঙ্গ সরকার নবান্ন থেকে চিঠি পাঠায়। এখন বলছেন ম্যান মেড বন্যা! কেন্দ্রীয় সরকারের নামে অপপ্রচার বন্ধ করুন। আপনাকে আর কেউ বিশ্বাস করে না’, সুকান্ত মজুমদার।
দক্ষিণবঙ্গের একাধিক এলাকা এখন ‘বানভাসি’৷ আর এই ঘটনায় লাগাতার ডিভিসি-কে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে না জানিয়ে ডিভিসির বিরুদ্ধে অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ার অভিযোগ করেছেন তিনি। সেই বিষয় তুলে সতর্কবার্তার সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি নস্যাৎ করেন সুকান্ত।
রাজ্য সরকারকে না জানিয়ে ডিভিসির বিরুদ্ধে অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা বৃষ্টিতে জলের প্রায় তলায় একাধিক জেলা। সংঘাত অব্যাহত। এতটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, ডিভিসির অফিস কলকাতা থেকে সরিয়ে নিয়ে গেলেও কোনও আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দুষছে বিজেপি। বিরোধী-তরজা অব্যাহত।







