বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে বিপদ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়া দফতরের মতে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে।
এখনই সমুদ্র উত্তাল। হাওয়ার গতিবেগ বাড়ছে প্রতি ঘণ্টায় ৩০–৪০ কিমি পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে — ২৭ অক্টোবরের মধ্যে সব মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে সোমবার থেকেই বৃষ্টি শুরু হতে চলেছে।
সোমবার: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি।
মঙ্গলবার: কলকাতাসহ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
বুধবার: হাওড়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস।
বৃহস্পতিবার ও শুক্রবার: পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গও বাদ যাচ্ছে না!
বুধবার: জলপাইগুড়িতে ভারী বৃষ্টি।
বৃহস্পতিবার ও শুক্রবার: আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বর্ষণের পূর্বাভাস।
সমুদ্রের পরিস্থিতি বিপজ্জনক
ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর সমুদ্রে হাওয়ার গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
২৮ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে নামতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার দিক ও শক্তি অনুযায়ী রাজ্যের উপর কতটা প্রভাব ফেলবে, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্পষ্ট হবে।
কলকাতার আজকের তাপমাত্রা
সর্বাধিক তাপমাত্রা: ৩৩° সেলসিয়াসসর্বনিম্ন তাপমাত্রা: ২৫° সেলসিয়াস আজ আকাশ আংশিক মেঘলা, তবে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই।







