স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।সূর্য মিশকার সন্তানের বাবার জায়গায় সই করে কোথাও যেন খুব অনুতপ্ত সে কিভাবে দীপা ও তার দুই মেয়ের সামনে দাঁড়াবে কিছুতেই বুঝতে পারছে না। কেন সেই কাজটা করল শুধু তার এমনটাই মাথার মধ্যে চলছে। ঠিক তখনই তার বাবা এসে তাকে শান্ত হতে বলে আর জানায় মেডিকেল টেস্ট কখনো ভুল হয় না। এটা শুনে সূর্য চমকে উঠলো।
এমনিতেই সেনগুপ্ত পরিবারের সকলেরই বিশেষ করে সূর্য ও দীপার মন ভালো নেই। কিন্তু তাদের মন ভালো করার জন্য সূর্যর ভাই জয় মিশকা সেজে তার মতন করে শাড়ি পড়ে কথা বলে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে। দীপার বোন আমার সূর্য এবং দীপার ননদ দীপা সেজে নাটক করে দেখাচ্ছে।
সমস্ত মজার পরেও দীপার যেন কোথাও গিয়ে মন ভালো নেই লাবণ্য সেমিনার থেকে ফিরে দীপাকে জানায় তার মিশকার সাথে হঠাৎ করেই দেখা হয়ে গিয়েছিল। তাই সে কথা বলতে বাধ্য হয়েছে। কিন্তু দীপা জানালো তার এবং লাবণ্যর বিশ্বাস এর সম্পর্ক কিন্তু লাবণ্য মিশকাকে কী এমন কথা দিল।







