সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত মনোহরপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের দুটি লেনের মাঝের ক্রসিং এ দাঁড়িয়ে থাকা এক স্কুল ছাত্রীকে একটি লরি গাড়ি টার্নিং নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্বজরে ধাক্কা মারে। লরির চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর জখম হয় ওই স্কুল ছাত্রী। এরপর স্থানীয়রা তড়িঘড়ি আহত স্কুল ছাত্রীকে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃত স্কুল পড়ুয়ার নাম শ্রাবন্তী দোলাই বয়স ১৫ বছর বাড়ি দাঁতন থানার মনোহরপুরের মোগলমারি গ্রামে। মৃত স্কুল পড়ুয়া মনোহরপুর স্কুলের নবম শ্রেণীর ছাত্রী বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান ” মনোহরপুর ক্রসিং এর কাছে একটি লরি দ্রুতগতিতে টার্নিং নিতে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই স্কুল পড়ুয়াকে চাপা দিয়ে ওইখান থেকে দ্রুত গতিতে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকৃত বলে জানান।
ঘটনার পর উত্তেজিত জনতা খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। শুরু হয় উত্তেজনা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে আসে দাঁতন থানার বিশাল পুলিশ বাহিনী সহ বেলদা এসডিপিও রিপন বাউল। অবশেষে দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা। ঘটনায় শোকের ছায়া মৃত ছাত্রীর পরিবারে







