নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- গত ২০/১১/২২ তারিখে সর্প দংশনে মারা যান জামালপুর ব্লকের, জৌগ্রাম অঞ্চলের জাজনপুর গ্রামের রিজেস মান্ডি। পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে শুক্রবার মৃতের বাবা কালিপদ মান্ডির হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। চেক-টি তুলে দেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, বিডিও শুভঙ্কর মজুমদার ও বি ডি এম ও শুভদীপ যশ। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, একজন মানুষের জীবন কখনোই টাকা দিয়ে পূরণ করা যায় না কিন্তু অসহায় এই পিতার এক লক্ষ টাকা আগামীদিনে অনেক কাজে লাগবে বলে তিনি জানান। তার সঙ্গে তিনি এও বলেন, আগে এই ধরনের ক্ষতিপূরণ সাথে সাথে কোন সরকারই দিতে পারেনি, রাজ্যের তৃণমূলের সরকার আসার পর মুখ্যমন্ত্রীর সৌজন্যে খুব দ্রুত ক্ষতিগ্রস্ত এই পরিবার গুলির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হচ্ছে। এর জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান।
Read Next
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026
বিদেশি অর্থে পুরুলিয়া-বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা, মিশনারিদের নিশানা করে বিস্ফোরক অভিযোগ শমীকের**
November 20, 2026
মালদহে মেলা থেকে ফেরার আগেই মৃত্যু বিজেপি নেতার! বচসা থামাতে গিয়ে আক্রান্ত, গ্রেফতার অভিযুক্ত
November 19, 2026
রক্ত পরীক্ষা না করেই রিপোর্ট তৈরি! রোগীর আত্মীয় সেজে বর্ধমানে হানা প্রাক্তন বিচারপতির, বন্ধের নির্দেশ দুই সেন্টারকে
Related Articles
Check Also
Close







