রাজনীতিরাজ্য

মুজফ্‌ফরপুরে মোদীর তোপ: “রাহুল আর তেজস্বী মিলে খুলেছেন মিথ্যে প্রতিশ্রুতির দোকান”

মুজফ্‌ফরপুর: ‘মিশন বিহার’-এর অঙ্গ হিসেবে বৃহস্পতিবার মুজফ্‌ফরপুরে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোতিপুর চিনিকল মাঠে আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আরজেডি নেতা তেজস্বী যাদবকে একহাত নেন তিনি।

মোদীর কটাক্ষ, “একজন দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবারের যুবরাজ, আর অন্যজন বিহারের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবারের সন্তান। দু’জনে মিলে মিথ্যে প্রতিশ্রুতির দোকান খুলে বসেছে।” তিনি আরও বলেন, “এরা আমাকে যত খুশি গালাগালি দিক, বিহারের মানুষ কিন্তু এখন আর তাদের ফাঁদে পা দেবে না। বিহার আজ উন্নয়নের নতুন গতিতে এগিয়ে চলেছে।”

প্রধানমন্ত্রী দাবি করেন, আসন্ন নির্বাচনে আরজেডি ও কংগ্রেস ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের মুখ দেখবে, আর এনডিএ পাবে রেকর্ড সংখ্যক আসন। তাঁর কথায়, “এই ভয়েই ওরা তাদের ইস্তেহারে একের পর এক মিথ্যে প্রতিশ্রুতি লিখছে, যেগুলিতে নিজেদের কর্মীরাও আর বিশ্বাস রাখছে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.