তৃণমূলে কামব্যাক শোভনের । বৈশাখীও আছেন সঙ্গে । আর প্রাক্তনে ফিরেই , দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক , অভিষেকের সাথে দেখা করেছেন শোভন – বৈশাখী । আর ঘর ওয়াপসির পড়েই, শোভন – বৈশাখীকে নিয়ে সাংবাদিক বৈঠকও সেরে ফেলেন অভিষেক । সদ্য যোগ দেওয়া নেতা নেত্রীকে দলে স্বাগত জানিয়ে , ডায়মন্ড হারবারের সাংসদ বলেন , “দল বেছে নেওয়ার অধিকার প্রত্যেকের আছে। উনি দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। এবার আমাদের সঙ্গে লড়াই করবেন।”
সাংবাদিক বৈঠক শেষে অভিষেক ব্যানার্জি আরো বলেন , “কে কোন রাজনৈতিক দল করবেন, তা বেছে নেওয়ার অধিকার সকলের আছে। ওনারা কয়েকবছর সক্রিয় রাজনীতিতে ছিলেন না। দলনেত্রীর অনুমতিক্রমে দু’জনকে দলে ফেরানো হয়েছে।”
শোভন চ্যাটার্জিও এদিন কামব্যাকের পর বলেন , “তৃণমূলের সঙ্গে আমার আত্মিক যোগ। ঘরের ছেলে হিসাবে পুনরায় শামিল হলাম। রাস্তায় নেমে আন্দোলন করার জন্য। আমার সামর্থ্য মতো তৃণমূলের পাশে থাকব। সুন্দর ঘরকে আমার সমগ্র শক্তি দিয়ে আরও শক্তিশালী করে তুলব – এটা আমার দায়িত্ব, কর্তব্য।”







