সম্প্রতি সম্পন্ন হয়েছে ২৪ এর লোকসভা নির্বাচন। যেখানে এবার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ পেতে সক্ষম হয়নি। তবে এনডিএস সমর্থনে তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে নরেন্দ্র দামোদর মোদি। রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের সম্পন্ন হবে। তবে তার আগে নরেন্দ্র মোদিকে দেখা গেল লাল কৃষ্ণ আডবানি সহ প্রাক্তন রাষ্ট্রপতি ও মুরলি মনোহর জোশীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে।
সর্বসম্মতিক্রমে শর্তসাপেক্ষে নরেন্দ্র মোদিকে এনডিএ দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএর বৈঠক সম্পন্ন হয়। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সেই বৈঠক থেকে বেরিয়ে নরেন্দ্র মোদি সোজা চলে যান ভাররত্ন প্রাপ্ত লাল কৃষ্ণ আডবানির বাসভবনে। সেখানেই কুশল বিনিময় করেন। তারপরে কিছুক্ষণ তাদের মধ্যে কথোপকথন চলে। এরপরেই সেখান থেকে বেরিয়ে তিনি চলে যান বর্ষীয়ান বিজেপি নেতা মুরলি মনোহর জোশীর বাড়িতে। সেখানে তাকে উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানানো হয়। এমনকি তারপর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাসভবনে যায়। সেখানেই রামনাথ কোবিন্দ মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান মোদিকে।







