রাজনীতি

সফল হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবন অভিযান। চিঠির উত্তর এলো মুখ্যমন্ত্রীর কাছে

সাধারণ মানুষের ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবি তে রাজভবনের সামনে ধর্নায় বসেছিল তৃণমূল। শেষমেষ রাজ্যপালের দেওয়া প্রতিশ্রুতিতে তাদের এই ধর্না সমাপ্ত হয়। তবে 31 শে অক্টোবরের মধ্যে সদর উত্তর না পেলে পুনরায় ধর্নায় বসার ঘোষণা করেছিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সময়ের আগেই কেন্দ্রের কাছ থেকে চিঠির উত্তর পেল তৃণমূল কংগ্রেস। সেই কথা ঘোষণা করলেন রাজ্যপাল নিজে।

গতকাল রাজভবনে অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের সামনে তিনি বলেন,”কেন্দ্রের পাঠানো সেই চিঠি তাঁর ‘সাংবিধানিক সহকর্মী’ মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছে। তিনি আরও বলেন,”আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠির প্রেক্ষিতে উত্তর এসেছে কেন্দ্রীয় সরকারের থেকে। সেই চিঠি মিলেছে। সেটা আমার সাংবিধানিক সহকর্মী, মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছে। চিঠিতে কেন্দ্রীয় সরকার কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করেছে। সেটা মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছি। মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন।”

তবে এই চিঠির বিষয়বস্তু সম্পর্কে মুখ খোলেননি, রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

৫ অক্টোবর বাংলার সাধারণ মানুষের বকেয়া টাকার দাবিতে ধর্নায় বসেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা ৫ দিন ধরে চলেছিল তাদের এই ধর্না। এই ধর্নায় যোগদান করে তৃণমূলের একাধিক আধিকারিকরা। শেষমেষ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎকারের পর ধর্না শেষ করার সিদ্ধান্ত নেয় তারা। এই সাক্ষাৎকারে সাধারণ মানুষের দেওয়া একাধিক চিঠি তারা পেশ করে রাজ্যপালের কাছে। এবারে সেই চিঠির উত্তর পেল শাসক দল তৃণমূল। এই সংবাদে খুশির আমেজ ছড়িয়েছে দলের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.