আবহাওয়া

দক্ষিণবঙ্গে শীতের বিদায় ঘণ্টা! নিম্নচাপের দাপটে বাড়ছে পারদ, জানুন নতুন আবহাওয়া আপডেট

দক্ষিণবঙ্গে শীতের আমেজে ‘বিরতি’। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যের ওপর দিয়ে শীতল পশ্চিমী হাওয়ার প্রভাব কমে যাওয়ায় তাপমাত্রা ফের উর্ধ্বমুখী। চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা।

নিম্নচাপের প্রভাবে বাড়ছে উষ্ণতা

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। শ্রীলঙ্কা উপকূলের কাছে অবস্থান করা এই সিস্টেম ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে পূবালি বাতাস ঢুকতে শুরু করেছে। এরই ফলশ্রুতিতে রাজ্যের ওপর দিয়ে বইতে থাকা ঠান্ডা হাওয়া দুর্বল হয়ে পড়ছে এবং তাপমাত্রা বাড়ছে ২–৩ ডিগ্রি পর্যন্ত।

দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা

তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট আরও বাড়বে বলে পূর্বাভাস। ভোরবেলায় অধিকাংশ জেলাতেই ঘন কুয়াশায় দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশা বেশি থাকবে। শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে।
সপ্তাহান্তে আবারও পরিবর্তন—শনিবার ও রবিবার থেকে দক্ষিণবঙ্গে নতুন করে নামতে শুরু করবে তাপমাত্রা। ফের ফিরবে শীতের ছোঁয়া।

উত্তরবঙ্গেও উল্টো সুর

উত্তরবঙ্গে গত কয়েকদিনে শীতের তীব্রতা বাড়লেও, ফের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাচ্ছে। আগামী দু’দিনে তাপমাত্রা ১–২ ডিগ্রি বাড়তে পারে। তবে এই বদল অস্থায়ী। সপ্তাহের শেষেই ফের নেমে আসবে পারদ এবং জাঁকিয়ে শীত বাড়ার সম্ভাবনা। এখানেও কুয়াশার দাপট বাড়ছে, বিশেষত পাহাড় লাগোয়া জেলাগুলিতে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.