বিনোদন

বড় অঙ্কের অর্থের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দিপীকা, নেপথ্যে এক বড়ো কারণ

বিনোদন জগতে প্রতি নিয়ত কোনো না কোনো বিতর্ক চলতেই থাকে। প্রতি নিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। এবার চর্চায় এলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী দিপীকা পাড়ুকোন। জানা গিয়েছে, বড় অঙ্কের অর্থের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই জানিয়েছেন অভিনেত্রী।

এর আগেও মাস খানেক ধরে আট ঘণ্টার কাজের কথায় বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। মা হওয়ার পর থেকেই নিজের সন্তানকে সময় দেওয়ার জন্য এই শর্ত রেখেছিলেন তিনি। এই শর্তের জেরে একের পর এক কাজ থেকে বাদও পড়েছেন অভিনেত্রী। এর মধ্যেই তিনি জানালেন, বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন দীপিকা। অভিনেত্রী জানান,“কাজে কতটা সত্যতা রয়েছে, সেটাই সবচেয়ে বড় বিষয়। সততার অভাব থাকলে মানিয়ে নেওয়া যায় না। আমার কাছে এর কোনও জায়গা নেই। কিছু সময়ে মানুষ বড় অঙ্কের অর্থের পারিশ্রমিকের প্রস্তাব দিয়ে ভেবেছে, ওটাই যথেষ্ট। কিন্তু মোটেই তা নয়।”

ছবিতে যদি সত্যতার ও সততার অভাব থাকে, তবে দিপীকা সেই ছবিতে কাজ না করারই সিধান্ত নেন। যদি বাণিজ্যিক ভাবে বড় কোনও ছবি হলেও, সেই একই সিধান্ত থাকে তাঁর। অভিনেত্রী জানান,“হতেই পারে আজকের সিদ্ধান্ত নিয়ে দশ বছর পরে আমি প্রশ্ন তুলব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা ঠিক মনে করছি, সেটাই করছি।”বলা বাহুল্য পর পর ‘স্পিরিট’ও‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা। কিন্তু বর্তমানে তিনি শাহরুখের ছবি‘কিং’নিয়ে ব্যস্ত আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.