রাজ্য

পারমিট ছাড়া শহরে চলবে না একটিও বাস! ঘোষণা হাইকোর্টের

এতদিন কলকাতা এলাকার সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক, এসপ্ল্যানেড, সেন্ট্রাল বাস টার্মিনাস, কলকাতা অ্যান্ড হাওড়া ব্রিজে পারমিট ছাড়াই চলছিল একাধিক বাস। তার বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থে মামলা করেন কাকলি দত্ত। সেই অভিযোগের ভিত্তিতে এক রিপোর্ট পাঠানো হয় ট্রাফিক বিভাগের ডেপুটি পুলিশ কমিশনারকে। সেই রিপোর্টে বলা হয় অবিলম্বে পারমিট ছাড়া বাসগুলিকে বন্ধ করতে হবে।

কলকাতা শহরে পারমিট ছাড়াই বাধাহীন ভাবে চলছিল একাধিক বাস। তারই বিরুদ্ধে জনস্বার্থে মামলা দায়ের করেন কাকলি ঘোষ। সেই অভিযোগে কিছু পারমিট হীন বাসের নাম্বারও দেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে এক বড় রিপোর্ট দিলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য। হাইকোর্টে দেওয়া সেই রিপোর্টে লেখা রয়েছে,”পারমিট ছাড়াই কলকাতা শহরে একাধিক বাস চলছে, রাজ্য পরিবহন দপ্তরের সচিব কে দ্রুত এই বিষয়ে একটি দল গঠন করতে হবে। সেই দলটির কাজ হবে পারমিট ছাড়া গাড়িগুলিকে সনাক্ত করা। পারভিটহীন বাসগুলিকে অবিলম্বে বন্ধ করতে হবে।”

রিপোর্টে আরো বলা রয়েছে,”যে সমস্ত বাস পারমিট হীন অবস্থায় পাওয়া যাবে সেগুলিকে আগেই জরিমানা না হলে এখন জরিমানা করতে হবে।”এই মামলার পরবর্তী শুনানি হবে ২৩ শে জানুয়ারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.