বিদেশ

তৃতীয় বিশ্বের দেশ নিয়ে কড়া বার্তা ট্রাম্পের, তাদের জন্য বন্ধ হল অ্যামেরিকার দরজা

তৃতীয় বিশ্বের দেশগুলি থেকে অভিবাসন সম্পূর্ণ বন্ধ করার পথে হাঁটতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরকমই কড়া বার্তা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ভোরে হোয়াইট হাউসের সামনে ঘটে যাওয়া বন্দুকবাজের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই ঘোষণা করলেন তিনি।

ট্রাম্পের দাবি, দেশের নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামোকে ঠিক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অপরিকল্পিত অভিবাসন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সমাজ ও অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে। তাই জন্যই এবার এই কঠোর পদক্ষেপ। বৃহস্পতিবার ভোরে ঘটে যাওয়া হোয়াইট হাউস হামলার ফলেই এই কঠোর সিদ্ধান্ত বলে জানা গেছে। যেখানে ন্যাশনাল গার্ডের সদস্যদের লক্ষ্য করে পরপর গুলি চালায় এক দুষ্কৃতী। যার ফলে গুরুতর আহত হয়েছে ওয়েস্ট ভার্জিনিয়ার দুই গার্ডসম্যান। ধৃত হামলাকারীর নাম রহমানউল্লাহ লাকনওয়াল। এই দুষ্কৃতীর বাড়ি আফগানিস্তানে।

দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকেই অভিবাসন নীতিতে কঠোর পদক্ষেপ নিতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই কয়েক হাজার অবৈধ অভিবাসীকে দেশে ফেরানোর কাজ শুরু হয়েছে। ট্রাম্পের এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনায় সরব হয়েছে মানবাধিকার কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.