পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের নিমতলা বাজারে একটি সোনার দোকানের শাটার ভেঙে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত দেড়টার পরে।
শুক্রবার সকালে ওই জুয়েলারি দোকানের মালিক প্রদীপ কুমার বনিক তিনি জানান, “বাজার কমিটির লোক শুক্রবার সকালে ফোন করতেই দোকানে পৌঁছে দেখি দোকানের সাটারের তালা গুলি ভাঙ্গা। সিসিটিভি ক্যামেরার মুখগুলো ঘোরানো। তবে সিসিটিভি ক্যামেরায় প্রথম ধরা পরার ছবিতে দেখা গেছে ছয় জনের একটি ডাকাত দল দুষ্কর্ম চালিয়েছে গতকাল গভীর রাত্রি নাগাদ”।
খবর পেয়ে শুক্রবার বেলা দশটা নাগাদ ঘটনাস্থলে হাজির হয় নাদনঘাট থানার পুলিশ। দোকানের মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে তারা এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এলাকায় রয়েছে একাধিক দোকান স্বভাবতই দোকানে ডাকাতির ঘটনায় আতঙ্কিত স্থানীয় এলাকার বহু ব্যবসায়ী।






