রাজনীতি

নজরে আদিবাসী নির্বাচন, দলীয় অস্বস্তি বাড়াতে মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই ঝাড়গ্রামে সুকান্ত

পঞ্চায়েত নির্বাচনের পূর্বে নজরে আদিবাসী নির্বাচন। মঙ্গলবার থেকে দু’দিনের ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বিরসা মুন্ডার জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। আগামীকাল দুপুরে শহর থেকে রওনা দেওয়ার কথা তাঁর, এমনটাই নবান্ন সূত্রে খবর।

প্রসঙ্গত, আগের সপ্তাহে নদিয়ায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কর্মীসভা থেকে যেমন সিপিএম, বিজেপি, কংগ্রেসকে আক্রমণ করেন, ঠিক তেমনই সিএএ-সহ একাধিক ইস্যুতে সুর চড়ান তিনি। তাঁর উবাচ, ‘রাজবংশীরা এখানকার নাগরিক। উদ্বাস্তুরা এখানকার নাগরিক। আদিবাসীরা এখানকার নাগরিক। সংখ্যালঘুরা এখানকার নাগরিক। আপনারা যদি নাগরিক না হন, তাহলে আমিও নাগরিক নই।’

উল্লেখ্য, মমতার কর্মীসভার একইদিনে ফের জঙ্গলমহল অঞ্চলের গোপীবল্লভপুরে সুকান্ত মজুমদারের সভা রয়েছে। মঙ্গলবারই আবার বাঁকুড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও সভা রয়েছে। ফলে সবমিলিয়ে ধীরেধীরে চড়ছে রাজনীতির পারদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.