গত ২৪ ডিসেম্বর চিত্তরঞ্জন রোড থেকে এক ব্যক্তির বাইক চুরির মামলা থানায় দায়ের করা হয়েছিল। এছাড়াও কিছু দিন যাবত্ বিভিন্ন জায়গা থেকে বাইক চুরির অভিযোগ উঠে আসছিল। আর এবার সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বহুবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। কিন্তু এবার দীর্ঘ চেষ্টার পর সফল হল পুলিশ। অবশেষে চোর চক্রের মূল অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ।
এদিন পূর্ব থানার ওসি রাণা চ্যাটার্জী বলেন, ” আটক করা ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে”। এছাড়াও পুলিশ সূত্রে খবর, অভিযানে মেলাঘরের বাসিন্দা সঞ্জিত সরকারকে তুলাকোনা থেকে আটক করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানোর পর চোর চক্রের আরও দুইজনের নাম জানা গেছে। ইতিমধ্যেই পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে গিয়েছে। তাঁদের কাছ থেকে তিনটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।







