ভোটপ্রচারে ব্যস্ত নেতা নেত্রীরা। লোকসভা নির্বাচনের প্রচার করতে জেলা থেকে গ্রাম, গলি থেকে রাজপথ ঘুরে বেড়াচ্ছেন দিনে দু-তিনটে করে জনসভা করছেন মমতা। সম্প্রতি খবর মিলেছে অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রচন্ড গরমে জনসভা করেই একপ্রকার কাহিল হয়ে পড়েছেন তিনি। মঙ্গলবার নিজেই জানালেন, কার্যত কথা বলার শক্তি হারিয়েছেন তিনি। ঠিকভাবে কথা বলতে পারছেন না তিনি। দলীয় প্রার্থীদের সমর্থনে সভার পর সভা করছেন তৃণমূল নেত্রী। তীব্র রোদ মাথায় নিয়ে অনেকসময় মিছিলে হাঁটতে দেখা যাচ্ছে তাঁকে। সেই সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে ভাষণে তো রয়েছেই।বাঁকুড়ার প্রার্থী অরূপ চক্রবর্তী এবং বিষ্ণুপুরের প্রার্থী সুজাতা মণ্ডলের হয়ে করা জনসভায় যোগ দেন তিনি। সেই সভায় দাঁড়িয়েই মমতা জানান, রোজ বক্তৃতা দিতে দিতে কথা বলার ক্ষমতা অনেকটাই হারিয়েছেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, বৈশাখের এই গরমের মধ্যে রোজ জেলায় জেলায় ঘুরে সভা করা, মিছিলে হাঁটা, বক্তৃতা রাখা থেকেই হয়তো এমনটা হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যা এর।বিষ্ণুপুরর সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিগত প্রায় দেড় মাস ধরে আমি বাড়ির বাইরে। বলতে গেলে চিৎকার করতে করতে আমি কথা বলার ক্ষমতাই হারিয়ে ফেলেছি’। গতকাল বিষ্ণুপুরের সভায় দাঁড়িয়ে ফের একবার সন্দেশখালির ঘটনা নিয়ে সুর চড়াতে দেখা যায় মমতাকে। সন্দেশখালি ‘স্টিং অপারেশনে’র ভিডিও নিয়ে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। ভাইরাল ভিডিও সত্যতা কতখানি তা নিয়ে সংশয় রয়েছে অনেকের।
Read Next
November 18, 2026
‘সাতদিন অপেক্ষা করুন, জোড়াফুল মমতারই থাকবে’, প্রতীক বিতর্কে বিরোধী শিবিরকে চ্যালেঞ্জ অভিষেকের
November 18, 2026
ঔপনিবেশিক মানসিকতা’ থেকে বিদেশে ভারতকে কালিমালিপ্ত করছেন রাহুল: পেমা খান্ডু
November 18, 2026
উদ্ধব ঠাকরের এমভিএ সরকার গঠন ছিল দলের আদর্শ থেকে বিচ্যুতি, সুপ্রিম কোর্টে দাবি শিন্ডে গোষ্ঠীর
November 18, 2026
সনিয়ার বইয়ের প্রতিবাদে বাল ঠাকরের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে সেনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক**
November 18, 2026
‘বাংলাকে ইউপি-গুজরাত করব’, এনকাউন্টার নিয়ে কড়া বার্তা দিলীপের, আপত্তি থাকলে বাংলাদেশে যাওয়ার হুঁশিয়ারি
November 18, 2026
ত্রিবর্ণরঞ্জিত পতাকা নিয়ে বিতর্ক! মোদীর পদক্ষেপের সমালোচনায় মহুয়া, পাল্টা জবাব সন্দীপ পাঠকের
Related Articles
Check Also
Close
-
দুপুর একটা পর্যন্ত উপনির্বাচনের ছয় আসনে ভোটের শতাংশNovember 13, 2024







