খেলাধুলা

বিতর্কের কেন্দ্রে ফিফা প্রেসিডেন্ট: ট্রাম্পের প্রশংসায় ইনফান্তিনোর বিরুদ্ধে নীতিভঙ্গের অভিযোগ

বিশ্বজুড়ে ফুটবল প্রশাসনের ওপর নজর রাখা একটি অ্যাডভোকেসি গ্রুপ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। সম্প্রতি ফিফার এথিক্স কমিটিতে জমা দেওয়া এক অভিযোগে ইনফান্তিনোর নিরপেক্ষতার অভাব এবং সংগঠনের রাজনৈতিক কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে দ্য অ্যাথলেটিক মঙ্গলবার (৯ ডিসেম্বর, ২০২৫) জানিয়েছে।

এই অভিযোগের একেবারে কেন্দ্রে রয়েছে দুটি প্রধান ঘটনা একটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জিয়ান্নি ইনফান্তিনোর অতিরিক্ত প্রশংসা।
আরেকটি হলো ২০২৬ সালের বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়া।

অভিযোগকারী গোষ্ঠী মনে করছে, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা কোনো একটি দেশের রাজনৈতিক প্রধানকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে এবং পুরস্কার প্রদান করে তার নিরপেক্ষতার নীতি ভঙ্গ করেছে। তাদের দাবি, ফুটবলের মতো একটি বিশ্বজনীন খেলার প্রধান হিসেবে ইনফান্তিনোর এই ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব দেখানো উচিত নয়। ২০২৬ সালের বিশ্বকাপের ড্র অনুষ্ঠানও রাজনৈতিক কারণে বিতর্কের জন্ম দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার ভাবমূর্তির ওপর কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.