আবহাওয়া

দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট, ৯ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা! উত্তরের পাহাড়ে ভারী বর্ষণের আশঙ্কা

দক্ষিণবঙ্গে কখনও রোদ, কখনও মেঘ—এরই মাঝে ফের বৃষ্টির পূর্বাভাস। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি, আবার কোথাও কয়েক দফায় বৃষ্টির দেখা মিলতে পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও বজায় থাকবে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া। দিনের কোনও কোনও সময়ে মেঘ সরে রোদের দেখা মিললেও, আচমকা বৃষ্টির সম্ভাবনা থাকছে শহর ও শহরতলিতে। ফলে বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখাই নিরাপদ।

তবে শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। কিন্তু স্বস্তি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। রবিবার থেকে ফের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে এখনও দুর্যোগের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ধস ও রাস্তা পিচ্ছিল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই ওইসব এলাকায় যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.