জেলা

রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-শেষ পর্যন্ত রাস্তা অবরোধ করতে বাধ্য হলো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি- ২ ব্লকের অন্তর্গত, সাতগাছিয়া- দু নম্বর বরঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিবেলে গ্রামের মোড়ে।
সেখানে কড়া রোদকে উপেক্ষা করে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে। গ্রামবাসীদের দাবি, কালী বলেগ্রামের মধ্যে দিয়ে একটি রাস্তা রয়েছে যার অবস্থা বেহাল। দীর্ঘদিন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে সমস্ত মহলে জানানোর পরেও কোন সুরাহা হচ্ছে না, তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাস্তা অবরোধের পথে হাঁটলো তারা।
পাশাপাশি এই রাস্তা ঠিক না করা হলে আগামী পঞ্চায়েত ভোট বয়কট করবে বলে জানিয়েছে অবরোধকারীরা ।
খবর পেয়ে ঘটনার স্থলে আসে মেমারি থানার পুলিশ। পুলিশের দীর্ঘক্ষণের প্রচেষ্টার পরে অবরোধ উঠলেও আগামী পঞ্চায়েত ভোট বয়কটের দাবিতে তারা অনর থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.