মারণ রোগ ক্যানসারে আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ! প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ক্যানসার ! জানা গিয়েছে, প্রস্টেট ক্যানসার রয়েছে বাইডেনের। সূত্রের খবর , অনেকটা দেরি হয়ে গিয়েছে প্রাক্তন প্রেসিডেন্টের চিকিৎসায় তাই তাঁর শরীরের সমস্ত হাড়ে ছড়িয়ে গিয়েছে ক্যানসার। প্রসঙ্গত , বাইডেন ২০২৩ সালেও একবার ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন । কিন্তু অস্ত্রোপচারের মাধ্যমে তা সেরে যায় ।
রবিবার বাইডেনের দপ্তর থেকে একটি বিবৃতি জারি করা হয় । যেখানে জানা যায়, প্রাক্তন প্রেসিডেন্টের মূত্রত্যাগে কিছু সমস্যা হচ্ছিল । তারপরেই তাঁর শরীরে একটি প্রস্টেট নডিউল মেলে। কিন্তু চিকিৎসায় খুব দেরি হয়ে যাওয়ায় জানা গেছে বাইডেনের দেহে খুব দ্রুত এই ক্যানসার ছড়িয়ে পড়ছে। আপাতত কিভাবে উন্নত চিকিৎসা করানো যায় , তা নিয়ে চিন্তায় বাইডেনের পরিবার। মার্কিন ক্যানসার সোসাইটির মাপকাঠি অনুযায়ী, ক্যানসারের স্কোর ১০ হলেই তা খুবই মারাত্মক এবং জানা গেছে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্টের ক্যানসার স্কোর এখন ৯ রয়েছে ।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ক্যানসার আক্রান্ত হওয়ার খবরে দুঃখ প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, “মেলানিয়া এবং আমি এই খবরে অত্যন্ত দুঃখিত। আমরা জিল এবং গোটা বাইডেন পরিবারের পাশে রয়েছি। আশা করি জো দ্রুত সুস্থ হয়ে উঠবে, পুরোপুরি সেরে উঠবে।” বাইডেনের ডেপুটি কমলা হ্যারিসও নিজের সমাজ মাধ্যমে, “জো একজন যোদ্ধা।” বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ।






