নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় সাতগেছিয়া বাজারে পান্থ সখা থেকে পুণ্যার্থী তথা ভক্তদের জন্য বিভিন্ন পরিষেবা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
ধাত্রীগ্রাম গোবারঘাটের গঙ্গা থেকে বাঁকে করে পায়ে হেঁটে ভক্তরা বিভিন্ন এলাকায় বাবা মহাদেবের মাথায় জল ঢালার ও পুণ্য অর্জনের উদ্দেশ্যে রবিবার রাত নাগাদ রওনা দেন।
কথিত আছে শ্রাবণ মাস বাবা মহাদেবের জন্ম মাস।সেই কারণে ভক্তরা মনোবাসনা পূর্ণ আশায় বাবা মহাদেবের মাথায় জল ঢালেন।
মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি পান্ত সখা থেকে পুণ্যার্থীদের সাথে ,পুণ্যার্থী দেরপাশে ধর্ম ও মর্মে, সেবা অবকাশে—–তাই এই মহা সন্ধিক্ষণে,তাদের প্রতি সেবা ও যত্ন আত্মি বাবা মহাদেবের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করার জন্যই ভক্তদের মধ্যে ঠান্ডা পানীয় জল,পরমান্য মিষ্টি ও মিহিদানা প্রদান করা হয়। প্রত্যেক বছরের ন্যায় এ বছর এই উদ্যোগ করা হয় প্রশাসনের পক্ষ থেকে।পুলিশ প্রশাসনের এরকম উদ্যোগ কে এলাকা সাধারণ মানুষ ও ভক্তরা সাধুবাদ জানিয়েছেন।”স্বামী বিবেকানন্দের বাণীকে স্মরণ করে নর নারায়ণের সেবায় ঈশ্বরের সেবা”।
মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলার প্রবেশনার আইপিএস (IPS) শ্রী শ্রীনিবাস এম পি,পূর্ব বর্ধমান সদর দক্ষিণের এসডিপিও (SDPO) শ্রী সুপ্রভাত চক্রবর্তী, মেমারি থানা ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জি, সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক বুদ্ধদেব ঢুলি।







