জেলা

অসময়ের বৃষ্টিতে মর্মান্তিক পরিণতি! শর্ট সার্কিটে বারাসাতে প্রাণ হারালেন ব্যক্তি

বারাসাত: অসময়ের বৃষ্টি কখনও স্বস্তি এনে দেয়, আবার কখনও ডেকে আনে চরম বিপর্যয়। তেমনই এক মর্মান্তিক ঘটনা সামনে এল উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে। বৃষ্টিজনিত শর্ট সার্কিটে মৃত্যু হল ৫১ বছর বয়সী এক ব্যক্তির।

ঘটনাটি ঘটেছে বারাসাতের ন-পাড়া কালীবাড়ি রেশন দোকান সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুমন মুখার্জী। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন।

বৃষ্টির পর হঠাৎই তাঁর বাড়ি থেকে অস্বাভাবিক শব্দ ভেসে আসে। সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা ছুটে এসে দরজা খুলে দেখেন, মাটিতে নিথর অবস্থায় পড়ে রয়েছেন তিনি। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের, পুলিশ প্রশাসন এবং বিদ্যুৎ দফতরে।

খবর পেয়ে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে অনুমান, বৃষ্টির জেরে বাড়ির ভিতরে শর্ট সার্কিট থেকেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্ষা বা ঝড়-বৃষ্টির সময় বৈদ্যুতিক নিরাপত্তা নিয়ে সচেতনতা অত্যন্ত জরুরি—নইলে মুহূর্তের অসতর্কতাই ডেকে আনতে পারে বড় বিপদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.