কলকাতা

মৃত বেড়ে ১১! উদ্ধার শেরুর দেহ, প্রায় ১০০ ঘণ্টা পর গার্ডেনরিচ ধ্বংসস্তূপ থেকে

প্রাই ১০০ ঘণ্টা কেটে গেছে গার্ডেনরিচ বিপর্যয়ের। অবশেষে উদ্ধার হলো আব্দুল রউফ নিজামি ওরফে শেরু। বৃহস্পতিবার রাতে তার দেহ উদ্ধার হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১। এখনও আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি।

রবিবার মানেই ছুটির দিন, আড্ডা, গল্প, হাসিঠাট্টার উপযুক্ত সময়। আর ১৭ তারিখ ফতেপুর ব্যানার্জী বাগান লেনের বহুতলের দোতলায় চলছিল আড্ডা। ঠিক রাত ১২ টা বাজতে ১০ মিনিট আগে অর্থাৎ ১১ টা ৫০ নাগাদ নির্মীয়মান সেই অবভিশপ্ত বহুতলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর তারই নিচে আটকে পড়েন ওই এলাকার একজন ব্যবসায়ী আবদুল রইফ নিজামি ওরফে শেরু। সঙ্গে সঙ্গেই আত্মীয়, বন্ধুদের ফোন করে তার আর্তনাদ – ‘‘ ফাসা হুয়া হ্যায়, মুঝে নিকালো।’’ ব্যস, তারপরেই সব চুপ।

এরপরেই শুরু হয় ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকার্য এবং তার মধ্যে আটকে থাকা বহু মানুষকে উদ্ধার করে উদ্ধারকারী দল। এক এক করে মৃতের সংখ্যা বাড়তে বাড়তে বেরে দাঁড়ায় ১০। বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না শেরুর। পুলিশ- এনডিআরএফ হন্য হয়ে তারই খোঁজে তল্লাশি চালাচ্ছিল। একটা পর্যায়ে গার্ডেনরিচের আজাহার মোল্লা বাগানে ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের কাজ বন্ধ করে দেয় কেন্দ্রীয় সংস্থা এনডিআরএফ, কলকাতা পুলিশের ডিএমজি ও রাজ্য সরকারের সিভিল ডিফেন্স। কিন্তু পরবর্তীতে আবার উদ্ধার কার্য শুরু করা হয় এবং অবশেষে বৃহস্পতিবার রাতে ধ্বংসস্তূপ থেকে শেরুকে উদ্ধার করা হয়। সাথে সাথেই তাকে এসএসকেএমে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.