রাজনীতি

তুমি কি একটা পেয়েছো?” গড়কড়ির দিকে আঙুল তুলে কি জিজ্ঞাসা করলেন কল্যাণ ?

“আপনি কি একজনও ঘুসপেটিয়া (অনুপ্রবেশকারী)খুঁজে পেয়েছেন?” সংসদ চত্বরে নীতিন গড়কড়িকে প্রশ্ন করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । প্রশ্নের উত্তরে গড়কড়ি বলেন , ” আমি এমন একজনকে খুঁজে বের করব।” এদিন সংসদ চত্বরে রসিকতা করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের লোকসভার বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির ।

দুই হাত তুলেন কল্যাণ বলেন,” আমি তোমাকে বের করে দেব।” এরপর গড়কড়ির দিকে আঙুল তুলে কল্যাণ জিজ্ঞাসা করলেন, “তুমি কি একটা পেয়েছো?” এর পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আমি তোমাকে মাঝে মাঝে পরিচয় করিয়ে দেব।” এরপর কল্যাণের মন্তব্য, “প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বারবার ১ কোটি ঘুসপেটিয়ার কথা উল্লেখ করেছেন। আপনি কি একজনও খুঁজে পেয়েছেন?” এর সঙ্গে কল্যাণ বলেন, “তুমি কি একটা পেয়েছো?” কথাটি শেষ হতে না হতেই কল্যাণ গড়কড়ির হাত ধরে, তাঁকে কাছে টেনে গড়কড়ির কানে কিছু ফিসফিসিয়ে বলেন। এরপরই হাসিতে ফেটে পড়ে দুই সাংসদ। তাদের পাশে দাঁড়িয়ে থাকা লোকজনরাও হাসতে থাকে। সবমিলিয়ে হাসিমজার এই চিত্র সংসদে চত্বরে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.