বিনোদন

মালাইকার আসল বয়স কত? ৫০ নাকি ৫২? বয়সের রহস্য নিয়ে চর্চায় অভিনেত্রী

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো বিতর্ক। চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। এমনই একজন হলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মলাইকা অরোরা। তিনি আর বিতর্ক যেন এক অপরের চীরসঙ্গী। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিতর্কের শেষ নেই। তিনি যা-ই করেন, তাতেই নতুন সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই তাঁর পোশাকে বারংবার কুমন্তব্য করেছেন। আবার অপরদিকে, বিগত কয়েক বছর ধরেই মলাইকার বয়স চর্চায় আছে। অনেকেই মনে করেন মলাইকার বয়স পঞ্চাশ ঊর্ধ্বে। তবু তিনি নাকি তাঁর আসল বয়স লুকিয়ে যান। অনেকেই প্রশ্ন করেছেন, ২০১৯ সালে মালাইকা ৪৬ বছরের জন্মদিন পালন করেছিলেন, তা হলে হিসেব অনুযায়ী ২০২৫ সালে তাঁর ৫২ বছর হবে, কিন্ত ৫০ কি করে হয় ? এ বার নিজেই নিজের বয়স জানালেন অভিনেত্রী মালাইকা আরোরা।

চলতি বছরের ২৩ অক্টোবর ৫০তম জন্মদিন পালন করেছেন মলাইকা। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু ও পরিবার। জন্মদিনের কিছু মুহুর্তের ছবি নিজের সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। সেখানেই অনুরাগীরা একটি কেক দেখতে পান, যেখানে মালাইকার বয়স ৫০ লেখা ছিলো। এই দেখেই প্রশ্ন তোলেন অনুরাগীরা। তাদের দাবী,‘উইকিপিডিয়া’তেও মলাইকার বয়স ৫২। আবার অনেকেই অবশ্য বলেছেন,“মলাইকার কাছে বয়স একটা সংখ্যামাত্র। অনায়াসে তিনি নিজের বয়স ২৫ বলে চালিয়ে দিতেই পারেন।”

রবিবার রাতে নিজের জন্মদিনের আরও কিছু ছবি পোস্ট করে মালাইকা লেখেন,“আমার মন ভরে গিয়েছে। আমার ৫০তম জন্মদিনকে এত আনন্দের সঙ্গে ভরিয়ে তোলার জন্য সকলকে ধন্যবাদ। এত সুন্দর একটা সন্ধ্যার আয়োজনে যাঁরা সাহায্য করেছেন, তাঁদের ধন্যবাদ।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.