ভারত সরকারের তরফ থেকে এলো নতুন সুখবর। শিশুদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য নাবালক শিশুদের পেনশন চালু করলো ভারত সরকার।
২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই যোজনার উদ্বোধন করেন। ভারত সরকার প্রযোজিত এই স্কিমের আওতায় অভিভাবকরা এখন থেকে তাদের নাবালক সন্তানের নামে পেনশনের অ্যাকাউন্ট খুলতে পারবেন।যার মাধ্যমে ভারত সরকার তাদের দীর্ঘমেয়াদে আর্থিক সুরক্ষা প্রদান করবে। সন্তানের ১৮ বছর পূর্ণ হলে এই অ্যাকাউন্টটি এনপিএস অ্যাকাউন্টে রূপান্তরিত হবে।
এনপিএস ভাতসল্য যোজনার মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানের জন্য বছরে ১০,০০০ টাকা বিনিয়োগ করে বিশাল রিটার্ন পেতে পারেন। উদাহরণস্বরূপ, যদি কোনও শিশু ৩ বছর বয়সী হয় এবং তখন থেকে নিয়মিত ₹১০,০০০ বিনিয়োগ করা হয়, তাহলে ১৮ বছর বয়সে প্রায় ₹১৮ লাখ জমা হতে পারে। এই অর্থ পরে সন্তানের জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তুলবে। যা তার ভবিষ্যতে শিক্ষাগ্রহণ সহ নানান আর্থিক কাজকে আরও সহজতর করে তুলবে ।
এই স্কিমে ভারতীয় এবং এনআরআই অভিভাবকরা ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন। ই-এনপিএস পোর্টালের মাধ্যমে ব্যাঙ্ক ও ডাকঘরের সাহায্য প্রক্রিয়াটি অতি সহজে সম্পন্ন করা যায়। সন্তান ১৮ বছর হওয়ার আগে বিশেষ পরিস্থিতিতে, যেমন শিক্ষার খরচ বা চিকিৎসার জন্য, আংশিক অর্থ তোলা যাবে। তবে এক্ষেত্রে মোট টাকার ২৫% পর্যন্ত তিনবার তোলার সুযোগ রয়েছে।







