পুজোর আর সপ্তাহ দুয়েক বাকি। এখন সময় তারকাদের পুজো প্ল্যানও জেনে নেওয়ার।বর্তমানে খবরের শিরোনামে রয়েছে ছোট পর্দার যে জুটি তারা হলেন অহনা দত্ত আর দীপঙ্কর দে। বর্তমানে অহনা বাংলার ১ নম্বর ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-র ভিলেন মিশকা হিসেবে খ্যাত।
অনুরাগের ছোঁয়া’-র রূপটান শিল্পী দীপঙ্করের সঙ্গে বর্তমানে লিভ ইনে রয়েছেন অহনা। তাঁদের তা পুজোতে প্ল্যান কি ?
মাসখানেক আগে শংকর ও অহনার প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। অহনার মা দাবি তোলেন, দীপঙ্করের প্রেমে পড়ে অহনা নিজের মা-কে ছেড়ে দিয়েছেন । তিনি আরো বলেন , মেয়ে কারও সম্পর্ক ভাঙুক এটা তিনি চান না। আসলে কিছু বছর আগে দীপঙ্করের বিয়ে হয়েছিল।তবে অহনা জানিয়েছেন, তাঁরা একে-অপরের প্রেমে পড়ার আগেই দীপঙ্করের ডিভোর্স হয়ে যায়। তাই কারও বিয়ে ভাঙার কোনো প্রশ্নই নেই।
সূত্রে খবর,’ মা মেনে নেয়নি এখনও। সেটা নিয়ে একটা খারাপলাগা তো আছেি। তবে সেসব মনে না রেখেই উপভোগ করব। কারণ এটা সম্পর্কে আসার পর আমাদের প্রথম পুজো একসঙ্গে। দীপঙ্কর শাড়ি, সালোয়ার মিলিয়ে মোট বারোটা নতুন পোশাক কিনে দিয়েছে। আমি ওকে পঞ্জাবি-শার্ট দিয়েছি। পুজোয় রং মিলিয়ে পোশাক পরার ইচ্ছে রয়েছে। একসঙ্গে ঠাকুর দেখতে যাব।’







