দেশ

লন্ডনে ভারতীয় হাই কমিশনের বাইরে চলছে তুমুল হট্টগোল! নিরাপত্তা রক্ষীদের উপর জলের বোতল-সহ কালি ছুড়ছে খালিস্তান সমর্থকরা

 

 

পাঞ্জাব পুলিশ যখন থেকে ভারতের অমৃত পালের বিরুদ্ধে নেমেছে, তখন থেকেই আমেরিকা কানাডা ও লন্ডনে সক্রিয় হয়ে উঠেছে খালিস্থান সমর্থকরা। আর তার জেরেই লন্ডনে ভারতীয় হাইকমিশনের (Indian High Commission) বাইরে তুমুল হট্টগোল শুরু করে দিয়েছে খালিস্তান সমর্থকরা (Khalistan Supporters)। তারা নিরাপত্তা কর্মীদের গায়ে কালি ছুড়েছে ব্যারিকেড ভাঙার চেষ্টাও হয়েছে। অতীতেও খালিস্তানের সমর্থকরা এমন করে একইভাবে হিংসাত্মক হামলা করেছিল। তাদের তরফ থেকে লাগাতার প্রতিবাদ চলছে। টুইটারেও নির্দিষ্ট কৌশলে কিছু হ্যাশট্যাগ ভাইরাল করা হচ্ছে। এমনকি হাইকমিশনের অফিসের দিকে জলের বোতলও ছোড়া হয়েছে।

 

এই সব ঘটছে তার একটাই কারণ ভারতে আইনের ফাঁদ অমৃতপালের বিরুদ্ধে কঠোর হচ্ছে। তার বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করা হয়েছে। সূত্রের খবর ১৮ মার্চ অমৃতপালকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রস্তুতি নিয়েছিল। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে সে পালিয়ে যায়। পুলিশ তাদের হলফনামায় এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে।

 

পুলিশ জানিয়েছে, অমৃতপালকে ধরার জন্য ১৮ মার্চ যখন অভিযান শুরু হয়েছিল তখন অমৃতপাল ও তার কনভয় সেখানে এসেছিল। এবার পুলিশ ব্লকের মধ্যে চারটি গাড়ি এসে পড়ে তার মধ্যে একটি গাড়িতে ছিল অমৃতপাল। ঠিক সেই সময় পুলিশ গাড়ি থামাতে বলে কিন্তু গাড়ি না থামিয়ে চারটি গাড়ি ব্যারিকেড ভেঙে বেরিয়ে যায়। এই ঘটনার জেরে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।

 

পুলিশ কমিশনার জানিয়েছে তারা খুব দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালিয়ে গিয়েছিল। এমনকি সালেমা গ্রামের কাছে একটি সরকারি স্কুলের সামনে দিও বেপরোয়া ভাবে তারা গাড়ি চালিয়ে গিয়েছিল। আর তখনই অমৃতপাল বন্দুক দেখিয়ে জনগণকে ভয় দেখিয়ে অন্য একটি গাড়ি করে বেরিয়ে যায়। এখন জোর কদমে অমৃতপালের খোঁজ চলছে। আর খালিস্থান সমর্থকরা তাকে সমর্থন করে অনেক পোস্ট ভুয়ো একাউন্টের মাধ্যমে শেয়ার করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.