আবহাওয়া

বঙ্গে কি কমতে চলেছে শীতের দাপট? কী জানাচ্ছে আবহাওয়া দফতর

হাড় কাঁপানো শীতে কাঁপছে বঙ্গবাসী। ঠান্ডার সঙ্গে দোসর হয়েছে উত্তুরে হাওয়া ও ঘন কুয়াশা । শহর থেকে গ্রাম সর্বত্র স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা নিচে রয়েছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পাশাপাশি তীব্র শীতের এই দাপট পড়েছে উত্তরবঙ্গেও। তবে এবার স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। সপ্তাহন্তে সামান্য বাড়তে পারে তাপমাত্রা এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি , সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। দিনেরবেলায় রোদ উঠলেও , সূর্যাস্তের পর থেকেই কনকনে শীতের দাপট দেখা যাচ্ছে গোটা বঙ্গে।

দক্ষিণ বঙ্গোপাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা ধীরে ধীরে গভীর নিম্নচাপের আকার নেবে। এই নিম্নচাপটি পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করবে। ভারতের একাধিক রাজ্যে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়লেও পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও উত্তুরে হাওয়ার দাপট থাকবে বাংলায়। ফলে রবিবার থেকে শীতের তীব্রতা কিছুটা কমলেও , পুরোপুরি ঠান্ডা বিদায় নিচ্ছে না বাংলা থেকে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি কম।

চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া , হুগলী, নদীয়া , বর্ধমান, দুই ২৪ পরগনা সহ একাধিক জেলায় পারদ ছিল নিম্নমুখী। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের দাপট ছিল অব্যাহত। প্রতিদিনই উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা থাকছে ৫ ডিগ্রির ঘরে। পাহাড়ে শীতের সঙ্গে থাকছে ঘন কুয়াশার দাপট। সবমিলিয়ে দুই বঙ্গেই উইকেন্ডে তাপমাত্রা কিছুটা কমবে বলেই খবর। আবহাওয়া দফতর জানিয়েছে , বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে উত্তুরে হাওয়া বিরাজমান থাকবে গোটা বঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.