কলকাতা

বি বি গাঙ্গুলি স্ট্রীটের একটি দোকানে বিধ্বংসী আগুন, ঘটনায় দমকলের ১২টি ইঞ্জিন

আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতায়। এবার আগুন লেগেছে বি বি গাঙ্গুলি স্ট্রীটের একটি দোকানে। ওই দোকানে একাধিক দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো দোকানে। জানা গেছে, একটি আসবাবপত্রের দোকানে আগুন লাগে। সেখানে প্রচুর প্লাইউড মজুত থাকায় আগুন লাগতেই দ্রুত ছড়িয়ে পড়ে পুরো দোকানে। ওই দোকানের পাশে পরপর দুটি দোকানে ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন।

বি বি গাঙ্গুলি স্ট্রীটের সরু গলিতে রয়েছে একাধিক দোকান। ওই ঘিঞ্জি এলাকায় সারি সারিভাবে রয়েছে ঠাসা দোকান। জানা গেছে, বুধবার সকালে বি বি গাঙ্গুলি স্ট্রীটের একটি আসবাবপত্রের দোকানে হঠাৎই আগুন দেখতে পান ওই দোকানের এক কর্মী। প্রথমে দোকানের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর দেওয়া হয় দমকলে। প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। ওই দোকানের পর আগুন গ্রাস দুটি দোকানের সামনের অংশে। পরবর্তীতে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়।

পরপর ১২টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রথমে দোকানের সামনের অংশে আগুন লাগে । যতটা সম্ভব ফার্নিচার দোকান থেকে বের করে এনেছেন দোকানের কর্মীরা। ওই দোকানের পাশে রয়েছে একটি খাবারের দোকান। ওই দোকানের সামনে অংশেও আগুন লাগে। দোকানের এক কর্মী বলেন , “আগুনের যা বেগ ছিল, তা অনেকটাই এখন নিয়ন্ত্রনে। দমকল তৎপরতার সঙ্গে কাজ করেছে। ” তবে দোকানে কোনো পকেট ফায়ার রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.